পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ভারতীয় প্রতিনিধি থাকার জন্য নাম চাওয়া হয়েছে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনাÑযুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে, যেখানে সংস্থাটির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।’
হুমায়ুন কবির বলেছেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার, কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স