ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেসিসির ম'য়'লা'র গাড়িচা'পা'য় প্রা'ণ গে'ল অন্য গাড়ির চালকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৬:০৭:০৯
কেসিসির ম'য়'লা'র গাড়িচা'পা'য় প্রা'ণ গে'ল অন্য গাড়ির চালকের কেসিসির ময়লার গাড়িচাপায় প্রাণ গেল অন্য গাড়ির চালকের

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে অন্য এক গাড়িচালক নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নগরীর শেরে বাংলা রোডের কেসিসির গ্যারেজের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম নগরীর লবণচরা থানার নিজখামার এলাকার মেছের আলীর ছেলে। নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুর বারেক দুজনই কেসিসির চালক পদে কর্মরত।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কেসিসির গাড়িচালক আব্দুর বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। তার চিৎকার শুনে গ্যারেজে থাকা লোকজন ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কেসিসির যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ বলেন, খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন, কেসিসির চালক আব্দুর বারেক ময়লার কনটেইনারবাহী গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় পাশে থাকা অপর চালক আব্দুস সালাম চাপা পড়েন।

 

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর কেসিসির পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরা জানার পর দেখি মরদেহ তার আত্মীয়স্বজন ও সহকর্মীরা নিয়ে গেছে। পরে আমরা মরদেহ আটক করি। এ ঘটনায় দুপুর সাড়ে ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। শুনেছি, নিষ্পত্তি করার চেষ্টা করছে। মামলা না হলে আমরা ইউডি মামলা করব। সে পর্যন্ত অপেক্ষা করছি।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ