ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ ধরার নি'ষে'ধা'জ্ঞা, প্রথম রাতেই তিনজনের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৪:০০:৫২
ইলিশ ধরার নি'ষে'ধা'জ্ঞা, প্রথম রাতেই তিনজনের কা'রা'দ'ণ্ড ইলিশ ধরার নি'ষে'ধা'জ্ঞা, প্রথম রাতেই তিনজনের কা'রা'দ'ণ্ড
নিজস্ব প্রতিবেদক



ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শুরুর প্রথম রাতেই পটুয়াখালীর দশমিনায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার চরহাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতটানা ‘মইয়া জাল’ জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইলিশ শিকার করছিলেন না। তারা একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে চরহাদী এলাকায় নদীর পাড়ে চিংড়ি মাছ ধরতে যাচ্ছিলেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন—দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আ. রহিম হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৫৫), মৃত কাঞ্চন আলীর ছেলে মাহাবুব (৫২) এবং মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে খাকন হাওলাদার (৪৫)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞার সময়ে নদীতে কোনো ধরনের মাছ ধরা, বহন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ ধরার সরঞ্জামসহ নদীতে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’



ইউএনও আরো বলেন, ‘মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলার নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ