ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাপাহারে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুরঃ রহিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১২:৪২:১৮
সাপাহারে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুরঃ রহিম সাপাহারে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুরঃ রহিম
রায়হান সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। মোঃ আব্দুর রহিম সাপাহার উপজেলার আশড়ন্দ ইউনিয়নের মির্জপুর গ্রামের বাসিন্দা।


তাঁর পিতার নাম মৃত নওশেদ আলী এবং মাতার নাম মৃত সোনাভান। তিনি ব্যবসার সঙ্গে যুক্ত এবং প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করছেন। রাজনৈতিক জীবনে বর্তমানে তিনি সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। আব্দুর রহিমের ঘনিষ্ঠদের দাবি, তিনি সততা, জবাবদিহিতা ও জনসেবাকে গুরুত্ব দেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। তিনি বিভিন্ন সময় মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে থাকেন বলেও জানা গেছে। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।


তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ২২ জুলাই তিনি গ্রেপ্তার হন এবং ৬ আগস্ট জামিনে মুক্তি পান। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে মোঃ আব্দুর রহিমের প্রত্যাশা, দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলীয় সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাপাহারে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ