বাঁশখালীর মানুষকে ‘স'ন্ত্রা'সী’ মন্তব্য, তী'ব্র প্র'তি'বা'দে'র মুখে দুঃখ প্রকাশ মেয়র শাহাদাতের
বাঁশখালীর মানুষকে ‘সন্ত্রাসী’ মন্তব্য, তীব্র প্রতিবাদের মুখে দুঃখ প্রকাশ মেয়র শাহাদাতের
আনিসুর রহমান, রিপোর্টার চট্রগ্রাম:
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাঁশখালীজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। বাঁশখালীর মানুষকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেওয়া মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। পরে সমালোচনার মুখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেছেন মেয়র।
গত ৭ অক্টোবর মেয়র ডা. শাহাদাত হোসেনের দেওয়া একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাঁশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক, রাজনৈতিক ও ছাত্র-যুব সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মহল থেকে মেয়রের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক শিব্বির আহমদ রানা সহ অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আপনাকে কখনো মেয়াদোত্তীর্ণ বলিনি, তাহলে বাঁশখালীর মানুষকে নিয়ে এমন মন্তব্য কেন?” এদিকে বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান হানিফ মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে বাঁশখালীবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ছাড়া ‘প্রিয় বাঁশখালী’র সম্পাদক কাজী শাহরিয়ারসহ অনেকেই মেয়রের বক্তব্যে ক্ষোভ ও প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে মানববন্ধনের ডাকও দেওয়া হয়।
মানববন্ধনের আহ্বান জানান আরিফুল হক চৌধুরী তায়েফ। তীব্র সমালোচনা ও প্রতিবাদের মধ্যেই ৮ অক্টোবর সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ফেসবুক পোস্টে মেয়র বলেন, “বাঁশখালী নিয়ে যে মন্তব্য সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলতে চেয়েছিলাম বাঁশখালীর ‘সাহসী’। তারপরও কেউ আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।” মেয়রের দুঃখ প্রকাশের পর বাঁশখালীর বিভিন্ন মহল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। একই সঙ্গে
অনেকে বলছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মেয়রের এই দুঃখ প্রকাশ ইতিবাচকভাবে দেখছেন তারা। তবে মেয়রের মূল বক্তব্যকে ঘিরে ৭ অক্টোবর থেকে যে ক্ষোভ, প্রতিবাদ ও আলোচনা শুরু হয়েছিল, তা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স