ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেভরন বাঁশখালী শাখার উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যসেবার নানা পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ১৪:৩৬:৪৭
শেভরন বাঁশখালী শাখার উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যসেবার নানা পরিকল্পনা শেভরন বাঁশখালী শাখার উদ্যোগে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যসেবার নানা পরিকল্পনা
আনিসুর রহমান, রিপোর্টার চট্টগ্রাম:


চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা এবং রোগ নির্ণয় সেবা পৌঁছে দিতে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেডের বাঁশখালী শাখা। এ উপলক্ষে শেভরন বাঁশখালী শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সরাসরি ‘মিট দ্য প্রেস’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শেভরন কর্তৃপক্ষ জানায়, বাঁশখালীর প্রত্যন্ত এলাকার মানুষকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে চট্টগ্রাম শহরে যেতে হয়।


এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। এই ভোগান্তি কমিয়ে স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাঁশখালীতে নতুন এই শাখা চালু করা হচ্ছে। নতুন শাখায় রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা, রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ থাকবে। আধুনিক প্রযুক্তি ও মানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত রিপোর্ট প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া সাংবাদিক ও শিক্ষকদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়ার কথাও মতবিনিময় সভায় জানানো হয়। শেভরন কর্তৃপক্ষ আরও জানায়, বাঁশখালীর মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।


মতবিনিময় সভায় সাংবাদিকরা বাঁশখালীর স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা, প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা-সংক্রান্ত ভোগান্তি এবং স্থানীয়ভাবে উন্নত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। মিট দ্য প্রেসে শেভরন কর্তৃপক্ষের কর্মকর্তাদের পাশাপাশি বাঁশখালীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ