ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অ'ভিযানে বা'জি ও অটোরিকশাসহ গ্রে'ফতার ৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ২২:১২:৫৯
ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অ'ভিযানে বা'জি ও অটোরিকশাসহ গ্রে'ফতার ৬ ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অ'ভিযানে বা'জি ও অটোরিকশাসহ গ্রে'ফতার ৬
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারতীয় বাজি, অটোরিকশা উদ্ধারসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামী ও চুরি মামলার পলাতক আসামীও রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শশীদল ইউনিয়নের শশীদল রেল স্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) উদ্ধার করা হয়।


সময় মোঃ মোরশেদ মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আজ ২১ সেপ্টেম্বর থানা এলাকায় পরিচালিত অন্য অভিযানগুলোতে চুরি মামলার এক পলাতক আসামী সহ বেশ কয়েকজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন-চুরি মামলার আসামী মো: সোহেল ওরফে সুয়েল (৩২), সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ মেহেদী হাসান সবুজ (৩০) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সারোয়ার (৩৬) ও রুপালী আক্তার (২৫)। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ