ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অ'পহৃত স্কুলছাত্রীকে উ'দ্ধারপূর্বক অপহরণ মা'মলার প্রধান আ'সামিসহ ০৫ জনকে গ্রে'প্তার করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ২০:০৩:৪৬
রংপুরে অ'পহৃত স্কুলছাত্রীকে উ'দ্ধারপূর্বক অপহরণ মা'মলার প্রধান আ'সামিসহ ০৫ জনকে গ্রে'প্তার করেছে এসআরবি-১৩ রংপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামিসহ ০৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক


রংপুরে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামিসহ ০৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩ ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।


অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ছাত্রী রংপুর জেলার তাজহাট থানাধীন বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার বয়স ১৪ বছর। ভুক্তভোগী ঐ ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে ধৃত আসামি মোঃ রাজুক ইসলাম মিম (২১) বিভিন্ন সময়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হয়ে উত্যক্ত ও কুপ্রস্তাবের বিষয়ে তার পরিবারকে অবগত করে।

ভুক্তভোগী ভিকটিমের পরিবার ধৃত আসামির পরিবারকে উক্ত বিষয়ে অবগত করলে ধৃত আসামি আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি ও অপহরণের হুমকি দেয়। ৩। এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় ভুক্তভোগী ঐ ভিকটিম বাড়ি হতে নানার বাড়ি যাওয়ার পথে তাজহাট থানাধীন দর্শনা মোড়ের সামনে পৌছাঁমাত্র পূর্ব হতে ওৎ থাকা এজাহারনামীয় আসামিরা এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামির সহায়তায় ভুক্তভোগী ভিকটিমকে বিবাহের প্রলোভন দিয়ে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসযোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। ৩। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভিকটিমের পিতা মোঃ রাশেদুল ইসলাম (৫০) বাদী হয়ে রংপুর মহানগর তাজহাট থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। মামলা দায়ের করার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ৪। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া থানাধীন বড়বিল আদর্শপাড়া গ্রামস্থ জনৈক আলমাস ডাক্তার এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রংপুর মহানগর তাজহাট থানার অপহরণ মামলার প্রধান আসামিসহ ০৫ জন পলাতক আসামি ১। মোঃ রাজুক ইসলাম মিম (২১), পিতা-মোঃ রবিউল ইসলাম, ২। মোঃ রবিউল ইসলাম (৫৫), পিতা-মৃত আবু বকর সিদ্দিক, ৩। ময়না বেগম ওরফে রুবি (৪৫), স্বামী-মোঃ রবিউর ইসরাম, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ৪। রোজ ইসলাম (১৬), পিতা-মোঃ রবিউল ইসলাম, সর্ব সাং-উত্তম বানিয়াপাড়া, থানা-হাজীরহাট, আরপিএমপি, রংপুর এবং ৫) আইরিন আক্তার (৫৬), স্বামী-মঞ্জর রশিদ, সাং-মধ্যগনেশপুর, ২২ নং ওয়ার্ড, থানা-তাজহাট, আরপিএমপি, রংপুর'দেরকে গ্রেফতার এবং ভিকটিম’কে উদ্ধার করতে সক্ষম হয়। 

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ