ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার অ'প'রা'ধে'র মা'ম'লা'য় ৬ বিদেশির তিন দিনের রি'মা'ন্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ১৭:৩৯:২৯
সাইবার অ'প'রা'ধে'র মা'ম'লা'য় ৬ বিদেশির তিন দিনের রি'মা'ন্ড সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, আসামিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা তদন্তের মাধ্যমে বের করা যেমন জরুরি, তেমনি তারা পর্যটন বা অন্য কোনো বৈধ কাজে বাংলাদেশে এসে থাকলে তাদের আইনি সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত। এর আগে সোমবার সকাল ৯টার দিকে ছয় বিদেশিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ