ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বা'লা'নি তেলের বর্ধিত মূল্য প্র'ত্যাহা'রের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ১৫:৪৭:৪৫
জ্বা'লা'নি তেলের বর্ধিত মূল্য প্র'ত্যাহা'রের দাবি যাত্রী কল্যাণ সমিতির জ্বা'লা'নি তেলের বর্ধিত মূল্য প্র'ত্যাহা'রের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

 

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। এতে সামগ্রিকভাবে দেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

 

সংগঠনটির দাবি, এমন পরিস্থিতিতে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির দাম বাড়ানোর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহণ এবং শিল্প উৎপাদনের খরচ বাড়বে। এর প্রভাব ভাড়া ও পণ্যের দামের ওপর পড়বে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জরুরি ভিত্তিতে আগের মূল্য বহাল করা প্রয়োজন।

 

বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারের কোথাও ব্যবসা করা এবং কোথাও ভর্তুকি দেওয়া স্বাভাবিক বিষয়। দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির কার্যক্রম সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ