ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৭ ১৫:২৪:০১
বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনিসুর রহমান, রিপোর্টার চট্টগ্রাম:


হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপি। রোববার বিকেল ৪টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দারোগা বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ


জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোছাইনী, আলহাজ্ব আমিনুর রহমান, দেলোয়ার আজিম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, এডভোকেট আবুল কাসেম (জিপি), আসহাব উদ্দিন চেয়ারম্যান, শাহাজাহান চেয়ারম্যান, এডভোকেট নাছির উদ্দীন, এডভোকেট শওকত, মহসিন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্যসচিব শহিদুল্লা কাইছার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্যসচিব ফজল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন এবং সদস্যসচিব দিদারুল আলম। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দু ছবুর, ফরহাদুল ইসলাম, পৌরসভা মহিলা দল নেত্রী আনিসুন নাহার, আজিম উদ্দিনসহ

বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ