রাজধানীর কদমতলী এলাকায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের ৪০০ পিস ই'য়াবাসহ ০২ জন মা'দক ব্যবসায়ী’কে গ্রে'ফতার করেছে র্যাব-১০
রাজধানীর কদমতলী এলাকায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের ৪০০ পিস ই'য়াবাসহ ০২ জন মা'দক ব্যবসায়ী’কে গ্রে'ফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলী এলাকায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের ৪০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০ । র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৪/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী এলাকা হতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৪/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৫.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০০ (চারশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। শারমীন খানম (২৮), স্বামী- মো: জালাল খান, সাং- বড় বুইচাকাঠি, রুহিতলাবুনিয়া, ও ২। মিম আক্তার (২০) স্বামী- মো: রিমন খান, সাং-, রুহিতলাবুনিয়া উভয় থানা- নাজিরপুর, জেলা- পিরোজপুর বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২,৩০০/- (দুই হাজার তিনশত টাকা) জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার কদমতলী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। । মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনি. সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স