ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিজমিতে অ'বৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জ'রিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৭ ১২:২৭:৩৯
কৃষিজমিতে অ'বৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জ'রিমানা কৃষিজমিতে অ'বৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জ'রিমানা
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার


মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালুভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে কৃষিজমি বালু দিয়ে ভরাটের অপরাধে নিমতলা


হাউজিং নামের একটি আবাসন প্রকল্পকে লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ বালুভরাট এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ