কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার সমিতির সহ-সভাপতি পদে বিজয়ী আখতারুজ্জামান
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার সমিতির সহ-সভাপতি পদে বিজয়ী আখতারুজ্জামান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ আখতারুজ্জামান (জামান)।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ৩৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাসিবুর রহমান হাসিব জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোট গণনা শেষে সহ-সভাপতি পদে মোঃ আখতারুজ্জামান (জামান) বিজয়ী হওয়ায় তার সমর্থক ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
বিজয়ী মোঃ আখতারুজ্জামান (জামান) তাকে ভোট দিয়ে বিজয়ী করায় ব্যবসায়ী ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং বাজারের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স