ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে র‍্যাবের মা'দকবি'রোধী অ'ভিযানে গ্রে'ফতার ৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৬ ০১:৫৮:১৩
কুড়িগ্রামে র‍্যাবের মা'দকবি'রোধী অ'ভিযানে গ্রে'ফতার ৪ কুড়িগ্রামে র‍্যাবের মা'দকবি'রোধী অ'ভিযানে গ্রে'ফতার ৪
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩, রংপুরে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাশিপুর

ইউনিয়নের ধর্মপুর এলাকার মোঃ জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মোঃ মোস্তফা কামাল (৩৮), মোঃ মোজাম্মেল হক (৪৩), মোঃ হযরত আলী (২৯) ।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে তা‌দের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ