ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৫ ১৯:০৩:০৭
জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর জাতিসংঘের মঞ্চে এবার বাংলাদেশের নেতৃত্ব, অধিবেশনে সভাপতি খলিলুর

নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলন। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বমঞ্চের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে জাতিসংঘের সর্বোচ্চ ফোরামে এবার সরাসরি নেতৃত্বের ভূমিকায় থাকছে বাংলাদেশ।

 

এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য ‘নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

 

খলিলুর রহমানের এই নির্বাচনকে জাতীয় গৌরবের বিষয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাইপ্রাস প্রায় এক দশক ধরে এই পদের জন্য প্রচারণা চালালেও শেষ পর্যন্ত বাংলাদেশ এই সভাপতিত্ব লাভ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত প্রচেষ্টা, পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা ফিরে আসার কারণেই এই কূটনৈতিক সাফল্য সম্ভব হয়েছে।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ