ভে'ঙে ফেললেন সরকারি হসপিটালের বাউন্ডারি ওয়াল, তথ্য চাওয়ায় সাংবাদিককে হু'মকি
ভে'ঙে ফেললেন সরকারি হসপিটালের বাউন্ডারি ওয়াল, তথ্য চাওয়ায় সাংবাদিককে হু'মকি
বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ,একই প্রতিষ্ঠানের কর্মরত এক ডাক্তারের বিরুদ্ধে , ঘটনা সূত্রে পাওয়া যায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক সৈয়দ রিয়ান নিজ বাসায় যাতায়াতের জন্য এই সীমানা ওয়ালটি ভেঙে ফেলেছেন বলে জানা যায়, ডাঃ সৈয়দ রিয়ান একই উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের প্রয়াত এমপি সৈয়দ মাসুদ রেজার আপন ভ্রাতিশপুত্র,তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ পরিচয় দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই সেবা ডায়াগনস্টিক সেন্টার এর সাথে বিজনেস শুরু করেন এবং একই ভবনে
ফ্যামিলি বাসা ভাড়া নিয়ে থাকেন বলে জানা যায়, ৫ই আগস্ট পট-প্রতিবর্তনের পরে , জামায়েত ইসলামী কর্মী হিসেবে নিজেকে দাবি করেন, একই উপজেলার বাসিন্দা এবং জামায়াত ইসলামী সদস্য হওয়ায়, সরকারি কোনো আইনের তোয়াক্কা করেন না , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে দেখা যায় দুপুর একটা বাজার আগেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না, তিনি নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে প্র্যাকটিসে চলে যান , তাকে কেউ প্রতিবাদ করলে, তার সকল সিনিয়র ডাক্তারদের সাথে এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাক্তার সুমী আখতারের সাথেও অসভনীয় আচরণ করেন তিনি , রোগীরা তাকে কক্ষে না পেলে তার কাছে জানতে চাইলে তিনি রোগীদের সাথেও অশোভনীয় আচরণ করেন। এ বিষয়ে রাজধানী টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম তার কাছে তথ্য চাওয়ায় তাকে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন, তার নিজ প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় এমপি মাননীয় সংসদ সদস্য আবুল হোসেন খানের কাছে
সাংবাদিকদের বিরুদ্ধে বিচার দেওয়ার হুমকি দেন তিনি। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেব।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স