ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৪ ১৫:৪৫:১৫
লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

আমরা এই সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না। উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি জানাতে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।

 

একটি পথসভা চলার সময় অগ্রবর্তী একটি টিম পরবর্তী স্পটে চলে যাবে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সেখানে তারা বক্তব্য দিয়ে আবার পরবর্তী স্পটে চলে যাবে। মূল শীর্ষ নেতারা পরে ওই স্পটে গিয়ে যোগ দেবেন। এভাবে সময় সাশ্রয় করা হবে।

 

লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, চিটাগাং রোডের কাচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা হবে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা হবে। এরপর গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করবে। 

 

এসময় যানজট কিংবা গাড়ির কোনো কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কিছু ব্যতিক্রম ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর আশা করছেন তারা বলে জানান তিনি।

 

লং মার্চে অংশ নেওয়া প্রত্যেককে ডেলিগেট কার্ড দেওয়া হবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, প্রতিটি গাড়িতে সামনে-পেছনে স্টিকার ও নম্বর থাকবে। শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলো নির্দিষ্ট ক্রমে থাকবে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ