ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ২০:৪১:২৩
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা সৃষ্টিতে কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিশেষ করে নদী-নালা, খাল-বিল ও জলাশয় রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ নোঙর


বাংলাদেশের নদী পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, নদী বাঁচলে পরিবেশ ও জীববৈচিত্র্য বাঁচবে। নদী, খাল ও জলাশয় রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়ায় আরও কার্যকর ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করা হবে। ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহম্মেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী ও মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হাসান ও জেসমিন আক্তার, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ ও তহবিল বিষয়ক


সম্পাদক আশিক মান্নান হিমেল, আপ্যায়ন সম্পাদক আবু নাছের রতন, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী মঞ্জু, ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মো. নিশাদুল ইসলাম, মো. জয়নাল আবেদীন ও খাদেমুল ইসলাম জীবন। এ সময় নোঙর বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মনিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ