বুড়িচংয়ে বি'লুপ্তির পথে মাটির তৈরি কৃত হা'ড়ি পাতিল
বুড়িচংয়ে বি'লুপ্তির পথে মাটির তৈরি কৃত হা'ড়ি পাতিল
আবদুল্লাহমোঃ বুড়িচং কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় কুমাড় বাড়িতে তৈরি হতো মাটি দিয়ে মাটির বিভিন্ন হাড়ি পাতিল,শিশুদের খেলনা । গ্রামের গৃহবধূরা এসব মাটির হাঁড়িতে রান্না করতেন ভাত ,মাছ ,সবজি । ছোট ছোট শিশুদের জন্য হাড়ি পাতিল পুতুল সহ বিভিন্ন প্রকার মাটির খেলনা তা দিয়ে শিশুরা খেলাধুলায় মেতে উঠতো । গ্রামের মানুষ মাটির ব্যাংকে জমাতেন তাদের আয়ের কিছু অংশ টাকা । কুমাড়া মাটি দিয়ে এসব সামগ্রী তৈরি করতেন । ক্রেতারা নিজ উদ্যোগে ছুটে যেতেন কুমাড় বাড়িতেএবং তাদের প্রয়োজনীয় মাটির সামগ্রী ক্রয় করতেন ।..
এছাড়া বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন উৎসবে মেলায় বিক্রি হতো এসব মাটি সামগ্রী । আধুনিক যুগে মাটির হাড়ি পাতিল গৃহিণীরা ব্যবহার না করায় আজ বিলুপ্তির পথে মাটির হাড়ি পাতিল । বর্তমানে কিছু কিছু স্থানে মাটির হাড়ি তৈরি হচ্ছে সেসব স্থান হতে ব্যবসায়ীরা তা ক্রয় করে বাজারে বিক্রি করছেন । তার মধ্যে অন্যতম হচ্ছে দধির হাড়ি গ্রামে বিবাহ বাড়িতে অতিথিদের খাবার শেষ পর্যায়ে দধি দিয়ে আপ্যায়ন করা হয় বলে দধি তৈরি করতে মাটির হাড়ি প্রয়োজন হয় ।
বিবাহ বাড়ির লোকেরা ছুটে আসেন বাজারে মাটির হাড়ির দোকানে হাঁড়ি ক্রয় করতে । বাজারের দোকান গুলোতে বিক্রেতা সীমিত আকারে এসব হাড়ি দোকানের সামনের সাজিয়ে রাখেন ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স