ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে পৃথক মা'দ'ক মা'ম'লা'য় মা-মেয়েসহ তিনজনের যা'ব'জ্জী'ব'ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ১৫:০৪:৪৬
সিরাজগঞ্জে পৃথক মা'দ'ক মা'ম'লা'য় মা-মেয়েসহ তিনজনের যা'ব'জ্জী'ব'ন সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার পলাশপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মারুফ উল ইসলাম, রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম এবং একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী সেলিনা বেগম।

 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১২ সালের ৩ ডিসেম্বর সকাল থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ওই দিন রাতে রংপুর থেকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোবাশেরা বেগম ও তাঁর মেয়ে সেলিনা বেগমকে আটক করে পুলিশ।

 

এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ