ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ১৪:০১:৩৭
কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার আয়োজনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘বিদ্রোহী, দ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাসাস কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক গোলাম মোস্তফা ভূইয়া হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং নেত্রকোনা জেলা জাসাসের সভাপতি সাদমান চৌধুরী পাপ্পু। মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নেত্রকোনা জেলা জাসাসের সাধারণ সম্পাদক গজনবী চয়ন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার ও মর্যাদার কথা উঠে এসেছে। নজরুলের জীবন ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাঁর সাহিত্য ও আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


তারা আরও বলেন, কবি নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবিই নন, তিনি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর সাম্য ও মানবতার বাণী সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নজরুলসংগীতসহ বিভিন্ন সংগীত পরিবেশন করেন। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সংগীতপ্রেমী নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ