ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে -ছারছীনার পীর ছাহেব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ১১:০৫:৩৯
নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে -ছারছীনার পীর ছাহেব নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে -ছারছীনার পীর ছাহেব
নিজস্ব প্রতিবেদক

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- নবীজি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায়, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা ও মানবিকতার শিক্ষা বর্তমান সমাজে ব্যাপকভাবে চর্চা করা প্রয়োজন। নৈতিক অবক্ষয়, হিংসা ও বিভেদ দূর করতে নবীজির (সা.) সীরাত ও সুন্নাহর শিক্ষা জীবনে ধারণ করতে হবে।


তিনি আরও বলেন, নবীপ্রেমের প্রকৃত প্রকাশ শুধু আলোচনা বা আনুষ্ঠানিকতায় নয়; বরং তাঁর সুন্নাহ অনুসরণ এবং আদর্শকে কর্ম ও চরিত্রে প্রতিফলিত করার মধ্যেই এর সার্থকতা। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে নবীজির (সা.) শিক্ষা বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তিনি মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ঢাকার কাওরান বাজার হযরত আম্বর শাহ্ জামে মসজিদে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আয়েজিত ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন-

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ