ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ০৯:০৮:১৭
কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা, জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলা পাবলিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী (এমপি) বিশেষ অতিথী হিসাবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ -৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সভাপতিত্ব করবেন, উক্ত আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক নেত্রকোণা জেলা বিএনপির সাধারন সম্পাদক নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। এ উদ্যোগ কেন্দুয়ার শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আয়োজক কমিটির পক্ষে কেন্দুয়া আহবাযক কমিটির আহবায়ক সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী ও সদস্য সচিব গগডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন , বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে কেন্দুয়ার শিক্ষার্থীরা


ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে নতুন সুযোগ ও অনুপ্রেরণা লাভ করবে। পাশাপাশি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তারা আরো প্রত্যাশা করেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে মানসম্মত ইংরেজি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ