ঢাকার পল্লবী থেকে নি'খোঁজ শিশুকে ২৪ ঘন্টার মধ্যে রংপুর থেকে উ'দ্ধার করেছে র্যাব।
ঢাকার পল্লবী থেকে নি'খোঁজ শিশুকে ২৪ ঘন্টার মধ্যে রংপুর থেকে উ'দ্ধার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
ঢাকার পল্লবী থেকে নিখোঁজ শিশুকে ২৪ ঘন্টার মধ্যে রংপুর থেকে উদ্ধার করেছে র্যাব। ১। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে থাকে। ২। ঢাকার পল্লবী থেকে নিখোঁজ এক শিশুকে ২৪ ঘন্টার মধ্যে রংপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত আরমান হোসেন বাঁধন (১৪) পল্লবীর বাসিন্দা হেদায়েতুল ইসলামের ছেলে। ৩। ভুক্তভোগী ঐ শিশুর বাবার দায়েরকৃত জিডি থেকে জানা যায় যে, ভুক্তভোগী আরমান আহম্মদ বাঁধন (১৪) গত ৩০ আগস্ট, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার মিরপুর থানাধীন পল্লবী ১২ নং সেকশনের ৪/৪ রোডের বাসার নিচে খেলাধুলা করছিল।
তারপর শিশুটি আর বাসায় ফেরেনি। শিশুটির পরিবার তাকে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও আর খুঁজে পায়নি। এই ঘটনায় শিশুটির পিতা গত ৩১ আগস্ট, ২০২৬ তারিখ ঢাকা মহানগরীর পল্লবী থানায় একটি নিখোঁজ জিডি করেন (জিডি নং-২৬১৮)। ৪। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিখোঁজ শিশুকে উদ্ধার এবং জড়িত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৪, মিরপুর, ঢাকা এবং সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর যৌথ আভিযানিক দল ৩১ আগস্ট, ২০২৬ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ শিশু আরমান আহম্মদ বাঁধন (১৪) পিতা- হেদায়েতুল ইসলাম, ঠিকানা- রোড-৪/৪, ব্লক- বি, প্লট-৯, সেকশন-১২, পল্লবী মিরপুর ঢাকা-১২১৬ কে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কাছারি বাজারস্থ মৌবন বেকারির সামনে পাকা রাস্তার উপর হতে উদ্ধার করা হয়। ৫। উদ্ধারকৃত শিশুটিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়াও বিভিন্ন অপরাধ প্রতিরোধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষ
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স