ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া ​সরকারি কাজে বা'ধা দেওয়ার অ'ভিযোগ, ছাত্রদল সভাপতি গ্রে'প্তার, হা'রালেন পদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ০৮:৪১:৪০
ব্রাহ্মণপাড়া ​সরকারি কাজে বা'ধা দেওয়ার অ'ভিযোগ, ছাত্রদল সভাপতি গ্রে'প্তার, হা'রালেন পদ ব্রাহ্মণপাড়া ​সরকারি কাজে বা'ধা দেওয়ার অ'ভিযোগ, ছাত্রদল সভাপতি গ্রে'প্তার, হা'রালেন পদ
মোঃ অপু খান চৌধুরী।।



সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক মামলার আসামি হওয়ার পর এবার দলীয় পদও হারালেন কুমিল্লা ব্রাহ্মণপাড়ার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ছাব্বির আলম। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল। ​গত ২৭ আগস্ট সরকারি কাজে বাধা দেওয়ার মামলাসহ মোট তিনটি মামলায় ছাব্বির আলমকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।


পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবন্দী এই ছাত্রদল নেতা শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের ছেলে। ​গ্রেপ্তারের পরদিন ২৮ আগস্ট (শুক্রবার) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে পদমুক্ত করার বিষয়টি জানানো হয়। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল


স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাব্বির আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এই সিদ্ধান্তের অনুমোদন দেন। ​পরদিন ২৯ আগস্ট (শনিবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী।


তিনি জানান, সাংগঠনিক তদন্তে ছাব্বিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারী এমন কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ