আদমদীঘিতে বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত,মৃত্যু
আদমদীঘিতে বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু; অভিযুক্ত আটক
আদমদিঘী বগুড়া প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে প্রতিবেশীর ইটের আঘাতে মোছাঃ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ শামসুল ইসলাম (৪৫)-কে আটক করেছে আদমদীঘি থানা পুলিশ।
নিহত খাতুন তেতুলিয়া গ্রামের মৃত দবির ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে প্রতিবেশী শামসুল ইসলাম বৃদ্ধা খাতুনকে তার বসতবাড়িতে ইট দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুপচাঁচিয়া থানার চৌমুহনী এলাকায় বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত মোঃ শামসুল ইসলামকে আটক করে আদমদীঘি থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : ANAMUL
কমেন্ট বক্স