ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ট্রেনে কা'টা পড়ে নারীর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩০ ২১:২৩:২৯
বোয়ালখালীতে ট্রেনে কা'টা পড়ে নারীর মৃ'ত্যু বোয়ালখালীতে ট্রেনে কা'টা পড়ে নারীর মৃ'ত্যু
এম মনির চৌধুরী রানা


চট্টগ্রাম নগরগামী প্রবাল এক্সপ্রেস বোয়ালখালী অংশে ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নাম্বার পুল এলাকা কাটা পড়েন তিনি। তার সাথে থাকা ভ্যানেটি ব্যাগে পাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের ছাড়পত্র অনুযায়ী তার নাম পম্পী বড়ুয়া বলে জানা গেছে। এতে তার গ্রামের বাড়ি

রাউজান উল্লেখ রয়েছে। এই ছাড়পত্র গত ২০ জানুয়ারিতে ইস্যু করা হয়েছিলো। গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস


ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করেছে। এই ট্রেনে এক নারী কাটা পড়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ