ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কমিটি বা'তিল না হলে কঠোর আন্দোলন,প'দব'ঞ্চিতদের হুঁ'শিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১৩:২৪:৩৪
যুবদলের কমিটি বা'তিল না হলে কঠোর আন্দোলন,প'দব'ঞ্চিতদের হুঁ'শিয়ারি যুবদলের কমিটি বা'তিল না হলে কঠোর আন্দোলন,প'দব'ঞ্চিতদের হুঁ'শিয়ারি
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জে নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় সুবিদখালী সরকারি হাইস্কুলের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


মানবন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে হঠাৎ করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।’ অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুজন হাওলাদার, বাবুল মুন্সি, শাহীন ফরাজি, সৌরভ মুন্সি এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত


নেতাকর্মী। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে কমিটি বাতিলের ঘোষণা না আসলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। দলের স্বার্থে রাজপথে নামতে বাধ্য হব।’ তারা কমিটি পুনর্গঠনের জন্য জেলা ও কেন্দ্রীয় যুবদলের হস্তক্ষেপ কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ