ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১৩:১৫:৫০
ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

নিজস্ব প্রতিবেদক
ঘুষ নিয়ে দোকানদারকে রেহাই দেওয়ার অভিযোগে ভারতে খাদ্য প্রশাসনের এক কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছে ক্ষুব্ধ জনতা। শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

ঘটনার সূত্রপাত ঘটে স্থানীয় এক পান দোকান থেকে কেনা মেয়াদউত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশুর অসুস্থ হয়ে পড়ার মাধ্যমে। শিশুটির মাথা ঘোরার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগরের এফডিএ কার্যালয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন যে তার আসার আগেই মূল চানাচুরের প্যাকেট সরিয়ে ফেলা হয়।

 

পরিদর্শনকালে দোকানে একাধিক মেয়াদউত্তীর্ণ বিস্কুটের প্যাকেট পাওয়া গেলেও কর্মকর্তা দোকানদারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেননি। এতে উত্তেজিত জনতা কর্মকর্তা ঘুষ নিয়ে বিষয়টি দাফা রফা করার চেষ্টা করছেন বলে দাবি তোলে।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা সেই বিস্কুট খাওয়ার উপযোগী কি না তা প্রমাণের জন্য ‘নিজে খেয়ে দেখান’ বলে চিৎকার শুরু করে এবং জোরপূর্বক সেই মেয়াদউত্তীর্ণ বিস্কুট তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা চালায়। রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফডিএ যখন অভিযান জোরদার করছে, ঠিক তখনই এমন ঘটনা ঘটল।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ