ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গভীর রাতে বিএনপি কার্যালয়ের সামনে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১২:৫৮:৫১
খুলনায় গভীর রাতে বিএনপি কার্যালয়ের সামনে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ খুলনায় গভীর রাতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ১২টার কিছুক্ষণ পর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এ সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং কার্যালয়ের সামনেও কেউ ছিলেন না। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাত ১২টার পর কে বা কারা ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় এবং সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ