ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মি'ছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ সদস্য আ'টক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ২১:৫৯:৩৭
কেন্দুয়ায় মি'ছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ সদস্য আ'টক কেন্দুয়ায় মি'ছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ সদস্য আ'টক
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে সংগঠনটির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া ও নেত্রকোণা সদর উপজেলার


সীমান্তবর্তী ইটখলা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোণা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-রাকিব রায়হান (৪২), পিতা ইসলাম উদ্দিন, গ্রামের নাম জাংগালিয়া; রবিন মিয়া (২৭), পিতা ফজলুল হক, গ্রাম সান্দিকোনা; বিপ্লব হাসান (২৭), পিতা জুলহাস মিয়া, গ্রাম হারাকান্দি; বাবু মিয়া (২৯), পিতা রেলি মিয়া, গ্রাম রঘুনাথপুর; এবং মাহমুদুল হাসান (২০), পিতা আব্দুস সালাম, গ্রাম হারাকান্দি।


পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল


ইটখলা এলাকায় অভিযান চালায়। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার


বিকেলে বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ