ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১০ কেজি গাঁ'জাসহ এক মা'দক কারবারি গ্রে'ফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ১১:৫৮:২৭
কুড়িগ্রামে ১০ কেজি গাঁ'জাসহ এক মা'দক কারবারি গ্রে'ফতার কুড়িগ্রামে ১০ কেজি গাঁ'জাসহ এক মা'দক কারবারি গ্রে'ফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬ ইং ০৫:০০ পিএম. কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনে সড়কে বিশেষ অভিযান


চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোঃ জাহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিমতানুর রহমান, পিপিএম জানান,

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুলকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ