ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গ সৎ বাবার বি'রু'দ্ধে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ১১:৩১:০০
কিশোরীকে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গ সৎ বাবার বি'রু'দ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

 

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি এতিমখানা মাদ্রাসায় পড়াশোনা করে।

 

মামলার বাদী ও কিশোরীর মায়ের অভিযোগ, বুধবার সেলিম তার সৎ মেয়েকে কচুয়ারপাড় এলাকায় মামার বাড়িতে বেড়াতে নিয়ে যান। পরে খাবার খাওয়া শেষে মেয়েটিকে সঙ্গে নিয়ে জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন কিশোরীর মা।

 

পরে কিশোরীকে সড়কের পাশে রেখে সেলিম চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

এরপর উপায়ন্তর না পেয়ে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

 

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম হোসেন পলাতক রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’



 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ