ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‌্যাবের মা'দকবি'রোধী অ'ভিযান, ২৮৭ পিস ই'য়াবাসহ গ্রে'ফতার দুই।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৭ ১৪:৪০:৫৪
গাইবান্ধায় র‌্যাবের মা'দকবি'রোধী অ'ভিযান, ২৮৭ পিস ই'য়াবাসহ গ্রে'ফতার দুই। গাইবান্ধায় র‌্যাবের মা'দকবি'রোধী অ'ভিযান, ২৮৭ পিস ই'য়াবাসহ গ্রে'ফতার দুই।
নিজস্ব প্রতিবেদক



গাইবান্ধায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ২৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং


পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২। গাইবান্ধা জেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮৭ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময়, ইয়াবা বহনের দায়ে সাদুল্লাপুরের ধারাই গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৩৬) এবং যশোর জেলার কোতয়ালী থানাধীন বাহাদুরপুর গ্রামের মোঃ কামাল হোসেন সুমন (২৭) কে গ্রেফতার করা হয়। ২৬ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। ৩। র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ আগস্ট রাত ১১.১০ ঘটিকার সময় সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে । অভিযানকালে দুইজন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশী করে দুইটি প্যাকেটে মোট ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


এসময়, ঐ দুইজন ব্যক্তিকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের অপর সহযোগী মোঃ মনোয়ারুল ইসলাম (৩৫) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। .


..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবা-০১৭৭৭৭১১৩০৩ তারিখ- ২৭/০৮/২০২৬ খ্রিঃ।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ