ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পাক দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ২০:০৭:১৮
জামালপুরে পাক দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা জামালপুরে পাক দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক


মোঃ রাকিব হাসান জামালপুর। জামালপুরে পাক দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে জামালপুর পাক দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-অনুসারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের পিটিআই মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রহঃ) মাজারে গিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপনী হয় । আনন্দ


শোভাযাত্রা নেতৃত্ব দেন জামালপুর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা শাহসুফী নুরুল ইসলাম মাইজভান্ডারী তার খলিফা প্রাপ্ত পীর গদ্দীনীশীন হযরত শাহসুফী রওনাকুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী দোয়া পরিচালনা করেন। শোভাযাত্রায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন উপলক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

পরে দেশ, জাতিমুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিক সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ