ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা


আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১৭:৪৮:৫৫
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও ইউআরসি ইন্সট্রাকটর মো. শাহাদাৎ হোসেন।


অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বুড়িচং, কুমিল্লার ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান। আলোচনা সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, বুড়িচংয়ের ইমাম মাওলানা মো. ওমর ফারুক এবং মাওলানা মো. মাহবুবুর রহমান হোসেন পুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।


পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু মুসা। এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ