ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের পাহাড় থেকে বিদেশি রা'ই'ফে'ল'সহ অ'স্ত্র-গুলি উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১৬:৪৯:১৫
টেকনাফের পাহাড় থেকে বিদেশি রা'ই'ফে'ল'সহ অ'স্ত্র-গুলি উ'দ্ধা'র টেকনাফের পাহাড় থেকে বিদেশি রাইফেলসহ অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়ক সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে বিদেশি রাইফেলসহ তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়ক দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে যৌথ অভিযানে নামে কোস্টগার্ড ও পুলিশ। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং গত মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ