ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১৩:৫৪:৪৭
মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি
নিজস্ব প্রতিবেদক


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি বের করা হয়। বুধবার বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হয়।


জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় শান্তি মহাসমাবেশ। এর আগে আজ সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করে।


উদ্যানের দক্ষিণ পাশে নারী পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়েছে। সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশ কাদায় ভরে যায়। এর মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে জড়ো হন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ