ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাসহ সাতজনকে আ'দা'ল'তে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নি'র্দে'শ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ১৪:০৫:১৮
হাসিনাসহ সাতজনকে আ'দা'ল'তে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নি'র্দে'শ হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক 
কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে কথিত একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।


মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন- মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


অপর ছয় আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সেনা কর্মকর্তা আশিকুর রহমান।


গত ২৬ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল । একই সঙ্গে আজকের দিনে হাজির হতে বলা হয়। এর পরপ্রেক্ষিতে আজ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ হাজির হন এবং আগেই গ্রেপ্তার হওয়া সাবেক এমপি আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম ও কর্নেল আনোয়ার লতিফকেও হাজির করা হয় । তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।


বাকি ৭ আসামি হাজির না হওয়ায় তাদের হাজিরে হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দেয় ট্রাইব্যুনাল।


উল্লেখ্য ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ