ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাওয়া-ঢাকা মহাসড়কে বে'পরোয়া গতিতে ম'র্মান্তিক সড়ক দূ'র্ঘটনায় ঘা'তক গাড়ি চালক শাহজাহান (৬০)’কে রাজধানীর জুরাইন এলাকা হতে গ্রে'ফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ০৯:০২:১৮
মাওয়া-ঢাকা মহাসড়কে বে'পরোয়া গতিতে ম'র্মান্তিক সড়ক দূ'র্ঘটনায় ঘা'তক গাড়ি চালক শাহজাহান (৬০)’কে রাজধানীর জুরাইন এলাকা হতে গ্রে'ফতার করেছে র‌্যাব-১০ মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক গাড়ি চালক শাহজাহান (৬০)’কে রাজধানীর জুরাইন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক


মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক গাড়ি চালক শাহজাহান (৬০)’কে রাজধানীর জুরাইন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত


সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। অদ্য ২৪/০৮/২০২৬ তারিখ দুপর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ২৮ তারিখ- ১০/০৯/২০২৫ খ্রি. ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর তদন্তেপ্রাপ্ত আসামি গাড়ী চালক শাহজাহান (৬০), পিতা- মৃত তদবীর, সাং- রাড়ীকান্দী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করা হয়। মামলার


তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। ৩। উল্লেখ্য, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি গ্যারেজে কর্মরত ভিকটিম সোহাগ ওরফে সামসুল হক (৩০)’কে গত ০৮/০৯/২০২৬ তারিখ সময় দুপুর অনুমান ১২.০০ ঘটিকায় ইকুরিয়া এলাকায় মাওয়া টু ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনের উপরে একটি গাড়ির চালক শাহজাহান (৬০) বেপরোয়া ও দ্রুত গতিতে পিছন দিক হতে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম সোহাগ ওরফে সামসুল হক (৩০)’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিসিস্ট সোহাগ ওরফে সামসুল হক (৩০) এর বাবা বাদী হয়ে দক্ষিণ


কেরানীগঞ্জ থানা, ঢাকায় একটি লিখিত এজাহার দিলে উক্ত মামলা রুজু হয়। ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *তপন সরকার* *সিনি: সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ