কুড়িগ্রামে ডিলারের সার গু'দাম লু'ট, ঘটনাস্থল পরিদর্শনে ত'দন্ত কমিটি
কুড়িগ্রামে ডিলারের সার গু'দাম লু'ট, ঘটনাস্থল পরিদর্শনে ত'দন্ত কমিটি
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ঘটনাস্থলে তদন্ত কমিটি এসে কাজ শুরু করছে। এর আগে গতকাল রোববার (২৩ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসির ডিলার মোঃ মুকুল হাজীর গুদামের বেড়া ভেঙে কৃষকেরা ২০২ বস্তা সার নিয়ে যায়।
এখন পর্যন্ত ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গতকাল রাতে ডিলার মোঃ তাইফুর রহমান মুকুল কৃষক মোঃ আব্দুল লতিফের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। কৃষক মোঃ আমিনুল ইসলাম, মোঃ আনিছুর
রহমান মোজাহিদসহ অনেকেই বলেন, গত এক সপ্তাহ ধরে ডিলারের কাছে ঘুরেও কোনো সার পাচ্ছিলেন না। গুদামে চার কিস্তিতে ১৩৬০ বস্তা সার থাকার কথা বলা হলেও বিতরণের সময় ৩৪০ বস্তা সার বিতরণের কথা বললে সেখানে হট্টগোল শুরু হয়। তারা আরও বলেন, ডিলার গোপনে সার বিক্রি করেছে। জমিতে এই মুহূর্তে সার দরকার, কিন্ত টাকা দিয়েও সার পাচ্ছি না। ফলে ক্ষুব্ধ কৃষকেরা নিজেদের প্রয়োজনে সার নিয়ে গেছে। বিসিআইসির ডিলার মোঃ তাইফুর রহমান মুকুল বলেন, এক ব্যক্তির উস্কানিতে তার দলবলসহ উপস্থিত কৃষকরা গুদামের বেড়া ভেঙে ২০২ বস্তা সার লুট করে। এখন পর্যন্ত ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকিগুলোও উদ্ধার হবে।
এ ঘটনায় একজন কৃষকের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় জিডি করা হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও তদন্ত কমিটির সভাপতি জানান, আমরা সরজমিনে প্রত্যক্ষদর্শী, ডিলার এবং কৃষকদের কাছ থেকে বক্তব্য নিচ্ছি। প্রকৃত সত্য উৎঘাটন সাপেক্ষে আপনাদেরকে জানাব।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স