ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গার পানি বাড়ায় ফা'রা'ক্কা'র সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১২:৪৯:৪০
গঙ্গার পানি বাড়ায় ফা'রা'ক্কা'র সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার শুভেন্দুর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, ‘গঙ্গার পানি বাড়তে থাকায় এবং বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেয়ার অনুরোধ করেছি।’


সম্রাট চৌধুরী আরো বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘ফারাক্কা ব্যারাজের গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ স্বাভাবিক হতে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। বিহারের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’


এদিকে, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, ডিসেম্বরেই চুক্তিটির ৩০ বছর পূর্ণ হবে। তাই বিহারের স্বার্থ সুরক্ষিত না করে চুক্তি নবায়ন করা উচিত নয়।


ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মাধ্যমে ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমে পানিবণ্টনের বিষয়টি নির্ধারিত হয়। তবে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনও কোনও সমাধান হয়নি। 


২০১১ সালে প্রস্তাবিত একটি চুক্তিতে তিস্তার পানির ৪২ দশমিক ৫ শতাংশ ভারত এবং ৩৭ দশমিক ৫ শতাংশ বাংলাদেশকে দেয়ার কথা ছিল। বাকি পানি অন্যান্য বিষয় বিবেচনায় ভাগ করার প্রস্তাব ছিল। তবে পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে ওই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ