ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পূ'র্বশ'ত্রু'তা'র জে'রে সাবেক ইউপি সদস্যকে কু'পি'য়ে হ'ত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১১:৪৫:৩২
বগুড়ায় পূ'র্বশ'ত্রু'তা'র জে'রে সাবেক ইউপি সদস্যকে কু'পি'য়ে হ'ত্যা বগুড়ায় পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলায় পূর্বসত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত সাইফুল ইসলাম (৫৫) বগুড়া সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক সদস্য ছিলেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া বন্দর মোড় এলাকায় চা পান করতে যান। পরে বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রমজান ও নিঝুম নামে দুই ব্যক্তি রামদা দিয়ে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।


ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব মিয়া জানান, আমরা বন্দর মোড় থেকে চা খেয়ে বাড়ির দিকে ফিরছিলাম। ব্রিজ পার হওয়ার পর রমজান ও নিঝুম রাস্তায় ওত পেতে ছিল। তারা প্রথমে আমাদের ধাক্কা দেয়। এরপর দুজন দা দিয়ে সাইফুলকে কোপাতে থাকে। এ সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, কারও নাম বললে আমাকেও হত্যা করা হবে। পরে আমি দৌড়ে পালিয়ে যাই।


নিহতের ভাতিজি মোছা. শারমিন খাতুন বলেন, আমার চাচা দুইবারের মেম্বার ছিলেন। বিভিন্ন সময় সালিশ-বিচার করতেন। এ কারণে কারও সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু এভাবে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হলো! আমরা পরিবারের নিরাপত্তা চাই এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার চাচাকে হত্যা করা হয়েছে।


বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সাইফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য পরিদর্শন করে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আমরা ইতোমধ্যে শনাক্ত করেছি। তবে তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ