ভৈরবে সাবেক কাউন্সিলরকে কু'পি'য়ে হ'ত্যা
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকত নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী মরহুম জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন।