ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে অ'ভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সমজাতীয় মা'দক জ'ব্দসহ ০২ জন মা'দক কারবারিকে গ্রে'ফতার করেছে র‌্যাব-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ০৩:৩৮:৫০
ঠাকুরগাঁওয়ে অ'ভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সমজাতীয় মা'দক জ'ব্দসহ ০২ জন মা'দক কারবারিকে গ্রে'ফতার করেছে র‌্যাব-১৩ ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩
নিজস্ব প্রতিবেদক



ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন



সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক ফেনসিবিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ ( র‌্যাব-১৩ )। এসময়, মাদকদ্রব্য রাখার দায়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৩। র‌্যাবের চলমান মাদকবিরোধী


অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ আগস্ট, ২০২৬ সকাল ১০.৫৫ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের মোঃ ফারুক (৪০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বাড়ির গোয়ালঘরে তল্লাশী চালিয়ে ৪২ বোতল ফেনসিবিল (ফেনসিডিল সমজাতীয়) জব্দ করা হয়। তাছাড়া, অবৈধ মাদক ফেনসিবিল রাখার অভিযোগে অভিযুক্ত সেনুয়া গ্রামের মোঃ তানভীর রানা (২১), পিতা- মোঃ মোস্তাক আলী এবং মোছাঃ পলি আকতার (৪১), পিতা- লতিফুর রহমান'দের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,


গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ