ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ২১:১৩:৪৩
কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল
কুবি প্রতিনিধি:



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের সহযোগী সংগঠন আইসিটি এসোসিয়েশন-এর ২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিউল আলম চৌধুরী। রোববার (২৩ আগস্ট) এসোসিয়েশন প্রধান উপদেষ্টা আলিমুল রাজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইকবাল হায়দার ইমন কোষাধ্যক্ষ মো. রায়হান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রমিত মজুমদার, সমাজকল্যাণ ও খাদ্য সম্পাদক নাবিদুল হাসান নাবিল, ওয়েব ও প্রকাশনা সম্পাদক সুলতানা আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ, মহিলা শিক্ষার্থী সম্পাদক সাওদা হক শৈলী এবং বিভিন্ন শিক্ষাবর্ষের একাধিক কার্যনির্বাহী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেন, "সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে সম্মানিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।


সভাপতিপূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। একাডেমিক উৎকর্ষ, সহশিক্ষামূলক কার্যক্রম, টেকনিক্যাল দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য।" নবনির্বাচিত সভাপতি মো.


মেহেদী হাসান বলেন, "সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় সম্মানিত শিক্ষক ও সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং বিভাগের জন্য ইতিবাচক কাজ করার সুযোগ। একাডেমিক ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। সবার মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে অর্পিত দায়িত্বের মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।"


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ