Habib IT কে হারিয়ে 'পাওয়ার ফাইভ ফুটবল' চ্যাম্পিয়ন ময়মনসিংহের JA Station
আপডেট সময় :
২০২৬-০৮-২৩ ১৯:২৮:৪৬
Habib IT কে হারিয়ে 'পাওয়ার ফাইভ ফুটবল' চ্যাম্পিয়ন ময়মনসিংহের JA Station
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রযুক্তি খাতের ১৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে 'পাওয়ার ফাইভ ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর শিরোপা জয় করেছে ময়মনসিংহের আইটি প্রতিষ্ঠান জেএ স্টেশন (JA Station)। শনিবার বিকেলে কক্সবাজারের কক্স অ্যারেনায় এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল।
দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টানটান উত্তেজনায় ভরা ফাইনালে দারুণ লড়াই চালিয়ে হাবিব আইটিকে (Habib IT) পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেএ স্টেশনের ফুটবল দল।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শিরোপা জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা এই ম্যাচ শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে হাবিব আইটিকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় ময়মনসিংহের দলটি। বিজয়ের পর জেএ স্টেশনের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই অর্জন ময়মনসিংহের ক্রীড়া ও প্রযুক্তি অঙ্গনেও এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, কর্মক্ষেত্রের ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা পেশাজীবীদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিযোগিতার বাইরে গিয়ে ১৪টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে কক্স অ্যারেনা এক মেলবন্ধনে পরিণত হয়, যা দেশের আইটি খাতে নতুন সংযোগ ও বন্ধুত্বের ক্ষেত্র প্রস্তুত করেছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স