ছি'ন'তা'ই'য়ে'র প্রস্তুতিকালে চার ছি'ন'তা'ই'কা'রী গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।
সিটিটিসি সূত্র জানায়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।