গৌরীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
গৌরীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের সার্বিক চিন্তাধারা, নাগরিক অধিকার ও মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের কাশিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ডের অন্তর্গত কাশিয়ারচর, খোদাবক্সপুর, চরভাবকালীসহ ইউনিয়নবাসীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাম্মেল হক।
এ সময় তিনি বলেন, আমাদের এই এলাকাটি একটি অবহেলিত এলাকা। আমরা নদী ভাঙন এলাকার বাসিন্দা। আমাদের জায়গা, জমি, বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেলেও কোন ধরনের উন্নয়ন করা হয়নি। আমাদের ঐক্য না থাকায় আমাদের এলাকায় ভোটার সংখ্যা বেশি থাকলেও আমরা চেয়ারম্যান বানাতে পারিনি। আমি এই এলাকার উন্নয়ন করতে চাই, আপনাদের সেবক হতে চাই।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি মোঃ সিরাজুল ইসলাম।
শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল জলিল, ফয়েজ আহাম্মেদ বাদল, মোঃ কামরুজ্জামান ছোটন, মোঃ শাহিনুর আলম, হারুন অর রশিদ, বালু শ্রমিক সভাপতি মোঃ আবু ইছাক, মোঃ ইসলাম মিয়া, সুলতান মাহমুদ সুজন, মোঃ আব্দুল মালেক চৌধুরী, আব্দুল জলিল মন্ডল, মোস্তাফিজুর রহমান, আবুল কাশেম আজাদ, কাজী হেলাল উদ্দিন আকন্দ, মোঃ নুরুল আমিন, মোঃ মকবুল হোসেন, মোঃ আব্দুস সালাম আকন্দ, মোঃ ফজলুল হক, মোঃ হারুন অর রশিদ ফকির, হামিদুল ইসলাম আকন্দ, মোঃ হাসিবুল ইসলাম ও মোঃ তাইজুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স